নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক মতিহার সীমান্ত এলাকা হতে ভারতীয় ইলেক্ট্রটিক সামগ্রী জব্দ করেছে।
সোমবার (১৬ ফ্রেরুয়ারী) দিনগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্ত তালাইমারী বিওপির টহলদল গোপন সুত্রে জানতে পেরে মতিহার থানার ফুলতলা ঘাট এলাকায় হানা দিয়ে পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে থেকে ১০ হাজার পিস ভারতীয় ইলেক্ট্রনিক রেজিস্টেন্স, ১ হাজার পিস আলেক্ট্রটিক বাল্প ও ৫শত ২৫পিস ইলেক্ট্রটিক পুশ সুইচ মালিকবিহনি জব্দ করেছে।
মঙ্গলবার (১৭ ফ্রেরুয়ারী) ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন বিষয়টি নিশ্চিত করেন ও ইলেকট্রিকস সামগ্রী শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম প্রকিয়াধীন আছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #


