BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএমডিএর সেচ এলাকা অর্জন ও সেচ চার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বিএমডিএর সেচ এলাকা অর্জন ও সেচ চার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ “২০২৫-২৬ অর্থ বছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে প্রধান কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান সহ সকলের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো: তরিকুল আলম।

২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা সভায় সভাপতিত্ব করেন অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা।

সভা পরিচালনা করেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম।

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ “২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত” সভায় সকলের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শোনেন ও দ্রুত সমাধানের পরামর্শদেন এবং সব সময় কৃষকের পাশে থাকার নির্দেশনা দেন বিএমডিএর নির্বাহী পরিচালক জনাব মো: তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, উপ-ব্যবস্থাপক (কৃষি) এটিএম রফিকুল ইসলাম, বিএমডিএ’র (সচিব) নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুরবারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোসাঃ সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম, হিসাব নিয়ন্ত্রক মোঃ রোকনুজ্জামান বিশ্বাসসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, পরিদর্শক, মেকানিক, সহকারী মেকানিক, ইলেকট্রিশিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু