BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএমডিএ‘র সেচযন্ত্র পরিচালনা সম্পর্কিত কর্মশালা

বিএমডিএ‘র সেচযন্ত্র পরিচালনা সম্পর্কিত কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে রাজশাহী বিভাগের আওতায় সকল “সেচযন্ত্র পরিচালনা এবং সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা’র লক্ষ্যে মোবাইল ভেন্ডিং (গঠট) ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ চুড়ান্ত করনের লক্ষে অংশীজনদের নিয়ে কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৯ ফেব্রুয়ারী) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল এর আয়োজনে পোষ্টাল একাডেমি হল রুমে দিন ব্যাপি এই কর্মশালা” অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, উপ-ব্যবস্থাপক (কৃষি) মোঃ এটিএম রফিকুল ইসলাম।

“সেচযন্ত্র পরিচালনা এবং সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা’র লক্ষ্যে এমভিইউ ডিলার নিয়োগ নীতিমালা কর্মশালায় সভাপতিত্ব করেন তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম।

এসময় তত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহম্মেদ, মোসাঃ তাসফিয়া হক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী, মোঃ রিদওয়ানুল করিম ফল গবেষণা কেন্দ্র রাজশাহী, মোঃ রাকিবুল হাসান (এজিএম), আইটি, পল্লিবিদ্যুৎ রাজশাহী, বিএমডিএ‘র ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন ।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল ভেন্ডিং নিয়োগ নীতিমালা-২০২৬ সম্পর্কিত কর্মশালায় নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কৃষক, ডিলার, অপারেটর, পল্লিবিদ্যুৎ রাজশাহী, ফল গবেষণা,ডিএই প্রতিনিধি, বিএডিসি, পবিস, বাংলাদেশ কৃষি গবেষনা ইসস্টিটিউট, ধান গবেষণা, সহ রাজশাহী ও বগুড়া সার্কেলের ৬৯জন প্রতিনিধি ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ চুড়ান্ত করনের লক্ষে অংশীজনদের নিয়ে কর্মশালা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী