BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে এ অভিযোগ ভিত্তিহীন – এমপি মুশফিকুর রহমান

বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে এ অভিযোগ ভিত্তিহীন – এমপি মুশফিকুর রহমান

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কসবা-আখাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কসবায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ বলতে ১৭ বছরকে বুঝি। কিন্তু দেড় মাসেই আমাদের ফ্যাসিবাদ বলা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি আরও বলেন, প্রেসের স্বাধীনতা কি ক্ষুণ্ন হয়েছে? না, হয়নি। ফ্যাসিবাদ তখনই হবে যখন মানুষকে কথা বলতে দেওয়া হবে না, অযথা ধরপাকড় করা হবে, কিংবা রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মব সৃষ্টি করা হবে। বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই।

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গে এমপি মুশফিকুর রহমান বলেন, এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, তা জনগণের স্বার্থেই হচ্ছে। আমরা অনেক কাজ করছি, যেগুলো গত ২০ বছরেও হয়নি।

তিনি বলেন, মসজিদের ইমামদের সহায়তা, ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এসব উদ্যোগই প্রমাণ করে যে বিএনপি একটি জনবান্ধব সরকার।

এদিকে এমপি মুশফিকুর রহমান বেলা দেড়টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতিয়ানি বিলে খাল খনন কর্মসূচী উদ্বোধন করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএডিসির নির্বাহী প্রকৌশলী রনি সাহা, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সদস্য মো. হানিফ, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আযম, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব জিয়াউল হুদা শিপনসহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে মুশফিকুর রহমান কসবায় পৌছে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১