BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম: আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে

বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম: আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সিনিয়র সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম বলেছেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন আন্দোলনের নামে দেশে বিশৃংখলা নৈরাজ্য সন্ত্রাসী কার্যকালাপ সৃষ্টি করলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করে আইনের হাতে সোর্পদ করা হবে।

বুধবার বিকেল ৫টায় বারইখালী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সোহেল বেপারী, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফকির, বারইখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন তালুকদার, যুবদল নেতা এইচএম আবু হানিফ, বিএনপি নেতা পলাশ মৃধা, উপজেলা ছাত্রলের যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রাসেল আল ইসলাম আরও বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উন্নয়নমুখি দল,তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন সে অনুযায়ী এ অঞ্চলের নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নির্দেশনায় প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা লিফলেট পৌছে দেওয়া হচ্ছে। দুই যুগের বেশী সময় তিনি মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে সংগঠিত করেছেন। যদি ত্যাগের মূল্যায়ন করা হয়, দুর্দিনে সৈনিকদের মূল্যায়ন করা হয় তা হলে বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপনের কোন বিকল্প নেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ