BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে – দুলু

বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,এয়োদশ নির্বাচন এসে গেছে।

এবার পোস্টার নেই বেশি প্রচারণা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি নেতাকর্মীদের তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে। ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে।

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য শুধু নির্বাচনী কাজ করলেই হবে না, ছাত্রদল, যুবদল, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। চোখ কান খোলা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রচারনা চালাতে হবে তেমনি সকল অপপ্রচারের সুন্দর ভাবে জবাব দিতে হবে।

বুধবার নাটোর সদর আসনের ৫০০ ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় করতে আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি, সদস্য সচিব মেসবাহ উদ্দিন তালুকদার অভি ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, অন্য দলের নেতি বাচক ইস্যুতেও ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক প্রচারনা চালাবে। কোন নেতিবাচক কর্মকান্ড বা প্রপাগান্ডার সাথে বিএনপির কোন সর্ম্পক নেই। সকলের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের কারো থেকে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার