BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ব্যারেজর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান 

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ব্যারেজর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান 

নীলফামারী প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সেই সাথে উত্তরের কৃষি প্রধান জেলা নীলফামারীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষির আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্পায়নের বিপ্লব ঘটানোর অঙ্গীকার করেন তিনি।

৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার দুপুরে নীলফামারীর বড়মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিস্তা নদীকে ঘিরে কৃষি,শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের কথাও জানান তিনি এবং বাংলাদেশ চীন মৈত্রী মেডিকেল হাসপাতাল দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এ সময় তারেক রহমান আরও বলেন, দেশের কোনো ভোটারকে যদি ভয়ভীতি বা চাপ সৃষ্টি করা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান।

সমাবেশে নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আলহাজ্ব সৈয়দ আলী, নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনে আব্দুল গফুর সরকার কে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ