BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি আরও বলেন, ফামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের কৃষি কার্ডও প্রদান করা হবে যাতে করে সারের জন্য কোন কৃষককে হয়রানির শিকার না হতে হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা যা করতে পারব তাই বলি। আগামীতে জনগণের কল্যাণের জন্য কাজ করা হবে। তিনি আরও বলেন, আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ফিরতে পারবে না।

ইদানিং জামায়াত রোজা আর পূজা এক করে ফেলছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। দেশের ৯০ ভাগ মুসলমানদের বেজার করে জামায়াত ক্ষমতায় যেতে চায়। তাই আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন না।

তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলম সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপির মনোনীত এই প্রার্থী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু