BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির বিরুদ্ধে এখন স্বৈরাচারের ভাষায় কথা বলা হচ্ছে : তারেক রহমান

বিএনপির বিরুদ্ধে এখন স্বৈরাচারের ভাষায় কথা বলা হচ্ছে : তারেক রহমান

ময়মনসিংহ ব্যুরো: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে এখন স্বৈরাচারের ভাষায় কথা বলা হচ্ছে। বিএনপির সরকার চালানোর অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। খালেদা জিয়ার সময় দেশে দুর্নীতি তলানিতে ছিল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার না থাকায় জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। মানুষ চায় অসুস্থ হলে তারা যেন সময়মতো চিকিৎসা সুবিধা পায়। মানুষ মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা চায়।

তারেক রহমান বলেন, একাত্তর সালের যুদ্ধের মতো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তাহাজ্জুদ পড়ে ধানের শীষের জন্য দোয়া করবেন এবং ফজরের নামাজ পড়ে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেবেন। শুধু ভোট দিলেই হবে না, কড়ায়-গন্ডায় ফলাফল বুঝে নিয়ে আসতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘যেই ভোটের অধিকারের জন্য গত ১৬ বছর মানুষ গুম, খুন, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে এবং জুলাই মাসে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, সেই অধিকার প্রয়োগের দিন ১২ ফেব্রুয়ারি। মানুষের কথা বলার ও ন্যায্য অধিকার নিশ্চিত করতেই ভোটের অধিকার ফেরাতে হবে। গত ১৬ বছরে ময়মনসিংহের মানুষের সমস্যার সমাধান হয়নি। কারণ তখন নিশিরাতের ভোট এবং আমি-ডামি নির্বাচন হয়েছে, জনগণের ভোট হয়নি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার