BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির বিজয় ঠেকানোর জন্য সুক্ষু কারচুপির চেষ্ঠা করা হচ্ছে – দুলু

বিএনপির বিজয় ঠেকানোর জন্য সুক্ষু কারচুপির চেষ্ঠা করা হচ্ছে – দুলু

নাটোর প্রতিনিধি: নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির বিজয় ঠেকানোর জন্য সুক্ষু কারচুপির চেষ্ঠা করা হচ্ছে। কিন্তু দেশের জনগন সচেতন আছে। কোন ষড়যন্ত্র করে আর কাজ হবে না। মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য মুখিয়ে আছে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো।

দুলু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় দেশের মানুষ এখন বিএনপিকে ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে। সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় সময় দুলু এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

এসব পথসভায় দুলু আরো বলেন, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল