BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল

ঢাকা প্রতিনিধি: আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচছা জানানো হয়।

আজ সোমবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারম্যান অফিসে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

এসময় তারা আশা করেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আপনার নেতৃত্ব জাতির জন্য এক নতুন প্রত্যাশার প্রতীক। আপনার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর পরপরই শপথ নেবে তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল