BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বৃহৎ সমাবেশের স্থান পরিদর্শন করেছেন রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টায় ময়দানে সার্বক্ষণিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম পরিচালনা ও ভিআইপি প্রবেশ পথ-সহ অন্যান্য বিষয়ের সার্বিক তত্ত্বাবধান করেন দলের নেতা-কর্মীরা।

পরিদর্শনে নেতৃত্ব দেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এ সময় অংশ নেন সাবেক রাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু এবং রাজশাহী মহানগর যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ২৯ জানুয়ারি জাতীয় নেতার আগমনকে সফল ও নিরাপদভাবে অনুষ্ঠানে পরিণত করতে সকল অঙ্গসংগঠন এবং কর্মী-সমর্থকের সমন্বয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রত্যাশা করি রাজশাহীসহ বৃহত্তর সমাজের শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, সমাবেশের জন্য ময়দান, সাউন্ড, আলোকসজ্জা ও নিরাপত্তা সংক্রান্ত সকল প্রয়োজনীয় ব্যবস্থা চৃড়ান্ত পর্যায়ে এসেছে। প্রত্যাশা করি এটি একটি শান্তিপূর্ণ, গণমুখী ও ঐতিহাসিক সমাবেশ হবে।

সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, সমাবেশটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি দেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে বিবেচিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে আছি।

তিনি আরও বলেন যুবসমাজের কাছে এটি একটি উজ্জীবনমূলক সমাবেশ হবে। আমাদের লক্ষ্য প্রস্তুতিকে সর্বোচ্চ রেখে সকলকে একটি শৃঙ্খলাবদ্ধ ও সফল অনুষ্ঠানে অংশগ্রহণে অনুপ্রাণিত করা।

এ ব্যাপরে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, জনসমাগম ও নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে পর্যাপ্ত পুলিশ, সিভিল সাপোর্ট ও স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়েছে এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যকর পরিবেশে অংশগ্রহণ নিশ্চিতের জন্য বিভিন্ন প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত