BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

বিএনপির চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

ঢাকা প্রতিনিধি: উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত আছে কাতার সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কাতার সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাওয়ার পর থেকেই খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি আছেন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

সবশেষ তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ