BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার সকালে (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে (একটি স্থগিত)। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে দলটি।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। তাকে কেন্দ্র করেই পরে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে দায়িত্ব পালন করেন আহ্বায়ক হিসেবে। কিন্তু সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর রাজনীতি করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত