BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

ঢাকা প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের ভিপি-জিএসসহ আরও ১১ জন শীর্ষ ছাত্রনেতা ছাত্রদলে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের উপস্থিতিতে তাঁরা দলে যোগ দেন।

এ সময় জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশা আল্লাহ।’

ছাত্রদলে যোগদান করা হল সংসদের নেতাদের মধ্যে রয়েছেন—নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জি এম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রিথী এবং শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান।

এছাড়া জিএস ও এজিএস পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন—মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম, শহীদ সালাম বরকত হলের জিএস মাসুদ রানা মিষ্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবীন এই নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল