BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল : মির্জা ফখরুল

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভিতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং এ থেকে ফায়দা তুলতে চায়। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিভাজন তৈরি হতে দেবেন না।’

তিনি আরও বলেন, ‘আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে। অতীতের অভিজ্ঞতা বলে, তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয়।’

সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে তার সঙ্গে ছিলেন শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনসহ অন্যান্য দলীয় নেতা-কর্মী। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার