BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের ১০তম দিন ৯ মার্চ ভোরে বাহরাইনে ঘটে যাওয়া বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা সম্ভবত যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল।

এমনটাই উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ৯ মার্চ উপসাগরীয় এই দেশটিতে ঘটে যাওয়া ওই ঘটনায় শিশুসহ ৩২ জন আহত হন, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর ছিল। এর আগে বাহরাইন ও ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এই এলাকাটি একটি তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে ইরানি একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে প্রাণহানি এড়ানো গেছে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র বা ইরানি ড্রোনের সরাসরি ভূমিতে আঘাতের কারণে ঘটেনি।

তবে মাহাজ্জা এলাকায় ঘটনার সঙ্গে ইরানি ড্রোন জড়িত ছিল- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই উপস্থাপন করেনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ