BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাহরাইনকে হারিয়ে চীনে টানা চতুর্থ জয় বাংলাদেশের

বাহরাইনকে হারিয়ে চীনে টানা চতুর্থ জয় বাংলাদেশের

বিটিসি স্পোর্টস ডেস্ক: চীনে জয়রথ ছুটছে বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ টানা চতুর্থ জয় পেয়েছে। এবারের জয়টা অবশ্য বড় ব্যবধানের হয়নি।

তবে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরো জোরালো করেছে বাংলাদেশের যুবারা।

দলের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের আজকের জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ১২। এখন পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনের পয়েন্টও হবে সমান ১২। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই।

সেদিন যে-ই জিতবে তারাই ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে। শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করলেই চলবে।

বাহরাইনের রক্ষণভাগকে শুরু থেকেই তটস্থ রাখলেও গোল পেতে আজ অনেক দেরি করতে হয়েছে বাংলাদেশকে।

উদযাপনের মুহূর্তটা যে ৫৯ মিনিটে এসেছে। গোলটি করেন মিডফিল্ডার বায়েজিদ। দ্বিতীয় গোলটি এসেছে মানিকের কাছ থেকে। ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। অন্যদিকে ৮৫ মিনিটে জুহাইর ইব্রাহিমের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর ফেরা হয়নি বাহরাইনের।

এর আগে বাংলাদেশ প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসিয়েছে। শুরুটা করেছে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে। ফিরতি ম্যাচে ব্রুনেইয়ের বিপক্ষে ৮-০ গোলের জয় পায়। আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত ইরান-হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে