BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাসন্তী পোলাওয়ের রেসিপি

বাসন্তী পোলাওয়ের রেসিপি

বিটিসি রেসিপি ডেস্ক: উপকরণ: চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম, আদাবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ৩টি, এলাচি ৫টি, লবঙ্গ ৫টি, দারুচিনি ২ টুকরা, কাজুবাদাম ৫০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫টি, চিনি ১০০ গ্রাম (স্বাদমতো), পানি ৪ কাপ (চালের দ্বিগুণ), লবণ স্বাদমতো, ঘি ৪ টেবিল চামচ, তেল ২ চা-চামচ।

প্রণালি: চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ট্রেতে ২০ মিনিট ছড়িয়ে রেখে দিন। একটি পাত্রে ১০০ মিলিলিটার ঘি গরম করে তাতে ১ চা-চামচ হলুদ দিন।

মিশ্রণটাকে গরম করে ছড়িয়ে রাখা চালে ঢেলে দিন। সেই চালে আদাবাটা দিয়ে হালকা হাতে মেখে রাখতে হবে। এবার প্যানে ২ চা-চামচ ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন।

বাকি ঘি দিয়ে তেজপাতা, এলাচি, লবঙ্গ ও দারুচিনি হালকা ভেজে তাতে ম্যারিনেট করা চাল দিয়ে ৫ মিনিট ভাজুন। ১ লিটার গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে চাল সেদ্ধ হতে দিন। চাল ৯০ শতাংশ সেদ্ধ হয়ে এলে তাতে চিনিসহ ফালি করা কাঁচা মরিচ ও ভাজা কাজু-কিশমিশ মিশিয়ে আবারও ঢাকনা দিন।

এবার হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দমে বসিয়ে আরও ১৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান