BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় বক্তারা বলেন আমরা সত্য প্রকাশে নির্ভীক থাকি

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় বক্তারা বলেন আমরা সত্য প্রকাশে নির্ভীক থাকি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা গতকাল সন্ধায় শহরের রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

মাসিক সভায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার এর সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তানভীর সোহেল সঞ্চালনায়।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল,দপ্তর সম্পাদক: আবুল কালাম আসাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শিকদার রেজাউল কবির, শ্যামল চন্দ্র ঘোষ, তিশা খানমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন তাদের কাজের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটে, কিন্তু হলুদ সাংবাদিকতা বা মিথ্যা খবর সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি প্রেসক্লাব শুধু সংবাদকর্মীদের সংগঠন নয়, এটি সমাজের বিবেকের প্রতিধ্বনি। এখান থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই, এবং সত্য প্রকাশে নির্ভীক থাকি। প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ