BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক

বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এনামুল হাওলাদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গতকাল দুপুরে বাগেরহাট সদর থানার কাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি মো. মিজানুর রহমান।

আটক এনামুল হাওলাদার কাড়াপাড়া গ্রামের মো. সলেমান হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাট সদর থানার কাড়াপাড়া গ্রামে মাদকের একটি বড় চালান নিয়ে এনামুল হাওলাদার নামের এক ব্যক্তি হাত বদলের জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এনামুল হাওলাদারের হেফাজত থাকা ট্রলি ব্যাগে রাখা ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার