BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাট।

গতকাল রাত ৯টার দিকে সদর থানাধীন কুলিয়াদাইড় বাদামতলা এলাকায় আল-আকসা জামে মসজিদের পূর্ব পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা আদর্শ সদর (কোতয়ালী) থানার উত্তর রাছিয়া এলাকার মৃত আব্দুল মমিনের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) এবং দক্ষিণ বাগবের এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. নাদিম (২১)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ