BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সার বিক্রেতাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাগেরহাটে সার বিক্রেতাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাগেরহাট প্রতিনিধি: খুচরা সার বিক্রেতা বাদ দেওয়া ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রনবিজয়পুর প্রাইমারি স্কুল মোড় এলাকায় খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সার ব্যবসায়ী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও শেখ সুমনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

এ সময় তপন কুমার মন্ডল, খান মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ সোহেল আজম, শফিকুল ইসলাম বাদল, ফিরোজ আহমেদ, বিনয় কুমার পাল, শেখ তরিকুল ইসলাম, নারায়ন দাস, শেখ মোহন আলী, শেখ নজরুল ইসলাম, অহিদুল ইসলাম, মোহাম্মদ লহর, আঃ হালিম শেখ, জিয়াউর রহমান, মেহেদী হাসান, খান আল মামুন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার বিক্রেতারা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন নীতিমালা প্রণয়ন হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা অভিযোগ করেন, খুচরা বিক্রেতাদের মতামত ছাড়াই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠের কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বক্তারা আরো বলেন, দেশের কৃষি ব্যবস্থার স্বার্থে খুচরা সার বিক্রেতাদের বাদ না দিয়ে নতুন নীতিমালা সংশোধন করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সকল উপস্থিত সার বিক্রেতাদের সম্মতিতে আছাদুজ্জামান খানকে সভাপতি ও মোঃ সোহেল আজমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার