BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন উদ্বোধন করলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম

বাগেরহাটে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন উদ্বোধন করলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি: এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য হলো বাগেরহাটসহ আশেপাশের এলাকার তরুণ-তরুণীদের আধুনিক কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করাপ্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের সময় ড. মো: ফরিদুল ইসলাম এ কথা বলেন।

বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘরখ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের আদালতসংলগ্ন খারদ্বার এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব জমিতে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন ড. মো: ফরিদুল ইসলাম, সচিব (অব:) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রতিষ্ঠাতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনের নির্মাণকাজের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন সুপারিনটেনডেন্ট অব কাস্টমস শেখ আসাদুজ্জামান পান্না।

এ সময় বিএনপি নেতা বেগ শামীম, ফাউন্ডেশনের স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধনিবাসের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, প্রকল্প কর্মকর্তা শেখ ওয়ালিউল্লাহ, শিক্ষক নেতা মিফতা উদ্দিন, বোরহান ও মো. আল ইমরান উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা নুরুল হাসান খাদ্দার মসজিদ বাগেরহাট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত