BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে আ.লীগ নেতাসহ আটক-৩ 

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে আ.লীগ নেতাসহ আটক-৩ 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগেরবাজার এলাকায় ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,সাবেক কাউন্সিলর দোলন মোল্লা,ও শহরের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি তালিকাভুক্ত আসামি মধুসূদন ধামকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।

এ সময় একই স্থান থেকে তার সহযোগী মো. মাসুম বিল্লাহকেও আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আটক মধুসূদন ধাম আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাগেরহাট- সদর ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ করে আসছিলেন।

এছাড়া যুবলীগের নেতা দোলন মোল্লার ব্যক্তিগত মোবাইল ফোন পরীক্ষা করে শেখ তন্ময়ের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

সূত্র আরও জানায়, আটককৃতদের নামে বাগেরহাট সদর থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৮ বোতল বিয়ার, নগদ ৫ লাখ ৪০ হাজার ৪৩০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল এবং ৮টি চেক বই জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী