BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ইউনিয়নের মান্দ্রা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

খবর পেয়ে রাতেই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলীমুজ্জামান বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

অগ্নিকাণ্ডের ভয়াবহতা বর্ণনা করে ভুক্তভোগী আলীমুজ্জামান রানা বলেন, রোববার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে আমার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙ্গে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহুর্তেই আগুন ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্র, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, আগুনে আলীমুজ্জামান রানার ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি তার প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ওসি আরও বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় একটি পক্ষের সাথে বিরোধ পুরনো। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী