BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল

বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটর পৌর যুবদলের আহবায়ক ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোঃ সুমন পাইক ও মোঃ আবুল হাসানকে দায়িত্বে বহাল রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদল।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন-কে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৩জানুয়ারী) সকালে শহরের নূরমসজিদ মোড়ে যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনেথেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের হায়ুল মীর, ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম, শহিদুল তরফদার,তৈহিদুল ইসলাম, জাবির শেখ, জাহাঙ্গীর শেখ, হায়ুল মীর, মোঃ খোকন, আরিফ’ল ইসলাম, মোঃ হানিফ, মোঃ জুয়েলসহ বাগেরহাট পৌর ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, পৌর যুবদলের আহবায়ক সুমন পাইক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসানকে ভারপ্রাপ্ত আহ্বায়কে স্বপদে বহাল রাখায় পৌর ও উপজেলা যুবদল আরও সুসংগঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সঠিক সিদ্ধান্তের ফলে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে সুমন পাইক ও মোঃ আবুল হাসানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার