BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে যথাযথ মর্যাদা নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাটে যথাযথ মর্যাদা নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: সারা দেশেরমত জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

এর পরেই জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী,পুলিশ সুপারের পরে একে একে বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, এলজিইডি, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ পুস্প স্তবক অর্পন করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ আলী রবিসহ নেতাকর্মীরা।

বিএনপির পরেই যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করে।বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মুক্তিযোদ্ধা স্তম্বে।

পরে সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পাতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয় জেলা স্টেডিয়ামে।

কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ