BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি: মহিলাদল নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাগেরহাট-২ আসন (বাগেরহাট সদর ও কচুয়) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সদরে গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩নং গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মোসাঃ মেঘনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সরদার অহিদুজ্জামান পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ সভাপতি শিরিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি বাসারাত হালদার, সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ কর্মসূচিতে সদর উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার