বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুইজন সংবাদকর্মী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি, বিটিসি নিউজ ও দৈনিক তথ্য এবং বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর বাগেরহাট জেলা প্রতিনিধি আল-আমীন খান (সুমন) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
গতকাল কচুয়া সংবাদ সংগ্রহ শেষে করে ফেরার পথে বাগেরহাট সদর উপজেলার গোডাউন এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে দুজনই বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। #















