BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে চিকিৎসাধীন বিটিসি নিউজ এর প্রতিনিধি মাসুমকে দেখতে হাসপাতালে জনপ্রিয় এমপি রাহাদ

বাগেরহাটে চিকিৎসাধীন বিটিসি নিউজ এর প্রতিনিধি মাসুমকে দেখতে হাসপাতালে জনপ্রিয় এমপি রাহাদ

বাগেরহাট প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত বিটিসি নিউজ এর প্রতিনিধিকে দেখতে হাসপাতালে ছুটে যান বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের ৫০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের আলো ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে আজ রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে হাসপাতালে আসেন জনপ্রিয় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

তিনি এমপি রাহাদ আহত সাংবাদিক মাসুম হাওলাদার পাশে অবস্থানকালে তার চিকিৎসার ব্যাপারে যাবতীয় খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশনা প্রদান করেন।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার সহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিক মাসুম হাওলাদার এর বাম পায়ের হাটুর হাড় ভাঙ্গার বিষয়টি সংসদ সদস্যকে নিশ্চিত করেন অর্থোপেডিক বিভাগের সার্জন ডাক্তার ফিরোজুল ইসলাম।

উল্লেখ্য, গত (১৪ ফেব্রুয়ারি) রাতে পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর বাগেরহাট প্রতিনিধি আল আমিন খান সুমন গুরুতর আহত হন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ