BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সাদিয়া (৩০) নামে এক গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত দশটার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সাদিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে।

বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী। তিন বছর ধরে স্বামীকে নিয়ে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন সাদিয়া।

স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবর দিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে। সে পেশায় একজন বাস চালক।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তার ঘরের ভিতরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরাদেহটি ঘরের ভিতরে রেখে পালিয়ে যায়। অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুজতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। আশা করি এর মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ওসি আরো বলেন, শুক্রবারের পর থেকে নিহত সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গায়িকার হারানো ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই ৭৩ লাখ খরচ অজ্ঞাত ব্যক্তিদের ‘ধুরন্ধর’ সাফল্যে এবার মধুবালার বায়োপিকে সারা? ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে এলএনজি উৎপাদন আবার চালু করতে কাজ শুরু করেছে কাতার ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠকে মিত্রদের নিয়ে কী বললেন ট্রাম্প ইউক্রেনকে ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিলো রাশিয়া চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার ক্ষেপণাস্ত্র নয় আকাশে উড়বে পাখিরা, চীনে গিয়ে বললেন তাইওয়ানের বিরোধীদলীয় নেতা যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে : ট্রাম্প শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের : ট্রাম্প