BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা ইমাম সমিতি

বাগেরহাটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা ইমাম সমিতি

বাগেরহাট প্রতিনিধি: আগুনে পুড়ে মাটির সাথে মিশে গেছে,দোকানের যাবতীয় আসবাবপত্র এবং মালামাল, জেলা ইমাম সমিতি পক্ষ থেকে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ভিতর পুরাতন কাপড় ব্যবসায়ীদের ১৩ টি দোকান আগুনে ভস্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভিতর আর্থিক সহযোগিতা প্রদান করেন।

গতকাল বাগেরহাট জেলা ইমাম সমিতির পক্ষ থেকে আর্থিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা প্রধান কালে।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি, বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সমাজসেবক মোঃ রুহুল আমিন খান, সহ-সভাপতি হাফেজ মোবারক হোসাইন সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা ইমাম সমিতি ও বাগেরহাট টাউন এর সম্মানিত ইমাম ও খতিব তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মোহাম্মদ উল্লাহ আরিফ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১১ হাজার করে টাকা প্রদান করা হয়।

সমাজের যেসব মহান মানুষগুলো ইমাম সমিতির আহবানে ক্ষতিগ্রসর ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ইমাম ও খতিব সমাজসেবক মোঃ রুহুল আমিন খান বলেন এ অবস্থায় সব ভেদাভেদ ভুলে আজ আমাদের এসব সর্বহারা মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এখানে কোনো ধরনের রাজনীতি নয়, সংকীর্ণতা এবং বিভেদ নয়।

মানুষ মানুষের জন্য এটাই হোক ইমাম সমিতি সহ সকল নাগরিকের ঐকান্তিক কামনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী