BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখা। জেলা প্রশাসনের সহযোগিতায়।

সংগঠনটির উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সোনাতলার মোড়ে সংগঠন কার্যালয় চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ তাজবিহা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) মোঃ শাহিন মোল্লা।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা অনারারী ক্যাপ্টেন (অব.) আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী নুরুল ইসলাম, সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব.) মাহফুজুর রহমান বিপ্লব এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মোঃ আল মামুন শেখ।

বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় সংগঠনের বিভিন্ন পদবির বহু প্রবীণ অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত