BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নূর মোহাম্মদ মিনা আর নেই

বাগেরহাটের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নূর মোহাম্মদ মিনা আর নেই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বেমতা ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান নূর মোহাম্মদ মিনা (৮৫) আর নেই। মঙ্গবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষক সাংবাদিক এডভোকেট,হাজার হাজার সর্বস্তরের মানুষ ছুটে আসেন। অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর উপস্থিতিতে শোকের পরিবেশের সৃষ্টি হয়।

মরহুম নূর মোহাম্মদ মিনার প্রথম জানাজার নামাজ আজ রাত ৮টায় বাগেরহাট পৌর পার্কে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজার নামাজ রাত ৮টা ৩০ মিনিটে বাগেরহাট সদর উপজেলার বেমতা ইউনিয়নের কাউন্সিল মাঠে (ফতেপুর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে মরহুমকে বেমতা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এলাকার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি বেমতা ইউনিয়নে একজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১