BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় সরিষা ক্ষেতে কাটুই পোকার আক্রমনে দিশেহারা কৃষক

বাগমারায় সরিষা ক্ষেতে কাটুই পোকার আক্রমনে দিশেহারা কৃষক

বাগমারা প্রতিনিধি: শ্রমিকের মূল্য বৃদ্ধিতে কম খরচে এবারে বিগত বছরের চেয়ে বেশী জমিতে বাগমারায় সরিষার আবাদ করা হয়েছে। বেশী লাভের আশায় এবার এলাকায় সরিষার চাষ করা হলেও সরিষা ক্ষেতে কাটুই পোকার আক্রমন ব্যাপক হারে দেখা দিয়েছে।

বীজের গাছ গজানোর পর পর দুই চার দিনের মধ্যে জমি ফাঁকা হয়ে পড়ছে। দিনের বেলায় মাটির ভিতরে লুকিয়ে থাকলেও নিশাচর এ পোকা রাতে আক্রমণ করছে। এটি চারা গাছের উপর আক্রমণ করে গোড়া কেটে দেয়। যার ফলে সকালে চারাগুলো মরে যাচ্ছে।

এ পোকা দমনে কৃষকরা কীটনাশক দিয়েও কোন সুবিধা করতে পারছেন না কৃষক। চাষকৃত জমিতে কৃষকরা স্প্রে করে ওষুধ দিতে দিশেহারা হয়ে পড়েছেন। সরিষা গাছ কেটে দিচ্ছে নিশাচর কাটুই পোকা

উপজেলার বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে সরিষা ক্ষেত। ইতোমধ্যে গাছ এক ইঞ্চি দেড় ইঞ্চি হয়ে গেছে। এবারে ষ্টোরজাত আলুর মূল্য না পেয়ে আলু চাষ বাদ দিয়ে বেশী ভাগ কৃষক সরিষা চাষ করেছেন। সরিষা চাষে খরচ কম হওয়ায় লাভ আলুর চেয়ে বেশী লাভ পাবার আশায় তারা বেশী বেশী জমিতে রবি ফসল সরিষা করেছেন। কিন্ত চাষের পর পরই গাছ উঠা থেকে কাটুই পোকার আক্রমণে কৃষকের স্বপ্ন মুছে যেতে বসেছে।

এতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার আবাদ বেশি হলেও হাসি নেই কৃষকের মুখে। কারণ, পোকার আক্রমণ।

কৃষকরা জানান, কাটুই পোকা ছোট আকারের, হালকা বাদামি রংয়ের আকা বাঁকা লম্বা আকারের। এটি রাতের বেলায় চলাচল করে। এই পোকা রাতে চারা গাছের গোড়া কেটে ফেলে। এই পোকা দিনের বেলা মাটির ফাটলে বা গর্তে লুকিয়ে থাকে। রাতের বেলা বের হয়ে চারা গাছের গোড়ায় মাটি বরাবর কেটে দেয়। যা খায় তার চেয়ে বেশি কেটে নষ্ট করে।এদের কারণে উপজেলার বালানগর গ্রামের জমির সরিষা ক্ষেত ফাঁকা পড়ে আছে। একাধিকবার বীজ রোপণ করেও ফসল ফলাতে পারছেন না কৃষকরা।

গ্রামের কৃষক ফছির উদ্দিন, ময়েন আলী, আলতাফ হোসেনসহ অনেকে জানান, গত এক সপ্তাহ ধরে এই কাটুই পোকার আক্রমণ দেখা দিয়েছে।

যদিও কৃষি বিভাগ বলছে, কাটুই পোকার আক্রমণ থেকে বাঁচতে কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দু’টি পৌর এলাকায় চলতি মওসুমে ১৩ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান