BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় মহান শহিদ দিবস পালিত

বাগমারায় মহান শহিদ দিবস পালিত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেন।

উপজেলা সদর ভবানীগঞ্জ রাত ১২টা ১ মিনিটে প্রধান শহিদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: আব্দুল বারী, উপজেলা নির্বাহী অফিসার মাহবুুল ইসলাম, সহকারী কমিশনায় (ভুমি) সাইফুল ইসলাম ভূঁঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতেরর আমীর কামরুজ্জামান হারুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মমীত, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম প্রমুখ।

সকাল ১০টার দিকে দিবসটির তাৎপর্যয় শীর্ষক এক মতবিনিময় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নবনির্বাচিত সংসদ সদস্য ডা: আব্দুল বারী।

সভায সংসদ সদস্য ডা: আব্দুল বারী বলেন, বাগমারার সার্বিক উন্নয়নে প্রশাসনের সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় একান্ত জরুরী। তিনি শিক্ষা স্বাস্থ্য, কৃষির উন্নয়ন এবং আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে সকলের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন