BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় নারী সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহী জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে বাগমারা উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক এসএমসি সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলাম, এসএমসি কমিটির এডহক সদস্য মো. হাবিবুর রহমান এবং বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নুরুন নাহার।

অনুষ্ঠানে বক্তাগণ নারীদের জীবনমান উন্নয়নে তারুণ্য নির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ