বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সোমবার সাড়ে ১০টার দিকে তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RNCDRIDP) এর আওতায় পাকা রাস্তা নির্মাণ কাজটি শুভ উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ঠিকাদারগণ।
রাস্তা গুলোর মধ্যে যথাক্রমে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল হতে কামনগর পাকা রাস্তা। এই রাস্তার দৈর্ঘ্য ১,৫২০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৫৮০ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ইশারাক এন্টারপ্রাইজ।
অন্যটি মহব্বতপুর হতে যশোপাড়া পাকা রাস্তার দৈর্ঘ্য ১,৫৯০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৭৮৯ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়া ট্রেডার্স।
এছাড়াও আচিনঘাট হতে নুদাকান্দর রাস্তা পাকা করনের উদ্বোধন করা হয়। এই রাস্তার দৈর্ঘ্য ১,৫০০ মিটার। রাস্তাটির চুক্তিমূল্য ১ কোটি ৮৭ লাখ ০৫ হাজার ৮৫৮ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ।
এই রাস্তা গুলো দিয়ে আগে রোকজন যাতায়াতের বড় সমস্য ছিল। পাকাকরণে এই এলাকার জনদুর্ভোগ কমবে।
উদ্বোধন কালে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকতার ছোঁয়া বাড়বে। পাকা রাস্তা গুলো সম্পন্ন হলে হাজারো লোকের কাদা-পানির থেকে রক্ষা পাবে। এবং কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভবনার গতি সঞ্চায় হবে। তিনি সকলের সহযোগিতায় কাজগুলো যথাসময়ে ও মানসম্মতভাবে শেষ করার আহ্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















