BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ

বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ

বাগমারা প্রতিনিধি: ত্রয়োদশ নির্বাচনকে সামনের রেখে রাজশাহীর বাগমারায় জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারীর ব্যাপক গণসংযোগ করছেন।

রোববার উপজেলার জামায়াতের নেতাকর্মীদের সংগে নিয়ে তিনি উপজেলার তাহেরপুর এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহিদুজ্জামান মীর, সেক্রেটারী আবদুল্লা হেল কাফি সহ জামায়ত ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জ হতে বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার পূর্ব এলাকা তাহেরপুর, জামলই, শিবজাইট, তালতলী, গাঙ্গোপাড়াসহ বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজারের লোকদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।

এ সময় আসন্ন সংসদ নির্বাচনে তাকে বিজয়ের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছেন।

এছাড়া তিনি তাহেরপুর পৌরসভার জামলই এলাকায় এক পথসভায় তিনি বক্তব্য রাখেন। পথসভায় ডাঃ আব্দুল বারী আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার দাবী করেন। পরিচ্ছন্ন ও উন্নত বাগমারা গড়ার জন্য জমায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় তিনি ভোট প্রার্থনা করেন। পথসভায় সমাজে বিশৃংখলা এবং সকল বৈষম্য ও হানাহানির অবসান ঘটিয়ে ন্যায় ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার