BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগমারা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাগমারায় আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা হতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ফেস্টন-প্লেকার্ড নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ প্রবেশ দ্বারে পৌঁছে। পরে সন্মিলিত মিছিলসহ আলুহাটায় এক আলোচনা সভায় মিলিত হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্সাল। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

প্রধান বক্তা ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজল, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক সফিকুল ইসলাম সমাপ্ত, জেলা রাজশাহী জেলা যুবদলের আহবায়ক রাখেন মাসুদুর রহমান সজল, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক সফিকুল ইসলাম সমাপ্ত, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল শাহ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, জাসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

সভায় উপজেলার সর্বস্তরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক