BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় উপজেলা খাদ্য কর্মকর্তার গাফলাতিতে ঈদে মিলেনি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল

বাগমারায় উপজেলা খাদ্য কর্মকর্তার গাফলাতিতে ঈদে মিলেনি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে গাফলতির কারণে উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকার কেজি দরে চাল না পেয়ে কষ্টে জীবন কাটছে হত দরিদ্র কার্ডধারী দরিদ্র পরিবারগুলো।

সরকারী গুদামে হাজার হাজার টন খাদ্যবান্ধবের চাল পড়ে থাকলেও চাল বিতরণের কর্তৃপক্ষ ব্যবস্থা না করায় ঈদে অসহায় পরিবারের মধ্যে ঈদের আনান্দ থেকে বঞ্চিত হয়েছেন।

জানা গেছে, ২৪ এর ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের অন্য উপজেলার মত লাপাত্তা উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ জন ডিলার।

এ নিয়ে বিব্রতর পরিস্থিতির মধ্যে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুর্বের নিয়োগকৃতদের নিয়োগ বাতিল করে পত্রিকায় সার্কলার দিয়ে সব কিছুর নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ার সমাধান করে নতুন ডিলার নিয়োগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তাদের দিয়ে ডিও করার নির্দেশনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাল উত্তোলন ও বিতরণ করান।

এতে শ্রীপুর ইউনিয়নের আ’লীগ নেতা ও উপজেলার একাধিক অবৈধ পুকুর খননের হোতা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জালাল উদ্দিন নিয়োগ স্থগিতের জন্য হাইকোটে পর পর কয়েকজনকে দিয়ে রিট করান। এতে কর্তৃপক্ষ আদালতের প্রতি সম্মান দিয়ে তা বন্ধ রাখেন।

রিটের মেয়াদ শেষ হবার পর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সহযোগীতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব নবী নওয়াজেস আমীন নতুন করে ডিলার নিয়োগকৃতদের দিয়ে চাল বিতরণের ব্যবস্থা করেন।

নতুন নিয়োগ প্রাপ্ত গোয়ালকান্দি ইউনিয়নের ডিলার আকরাম হোসেন জানান, যথাযথ প্রক্রিয়ায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে ডিলারে নিয়োগ পেয়েছি। যে খানে ডিলার নিয়োগ নিতে পুরতাতন কিছু ডিলাররা অংশ গ্রহণ করে। এতে তাদের মধ্যে কয়েকজন প্রক্রিয়ায় ডিলারও হয়েছে।

একই ভাবে নতুন ডিলার আয়নাল হোসেন, মামুন, বাবু সহ কয়েকজন জানান, ডিলার নিয়োগে অংশ নিয়ে নিয়োগ পেয়ে চাল উত্তোলন করেছেন। এর পরে হঠাৎ করে কোন ইসু ছাড়াই এই মওসুমের চাল বিতরণের ডিও বন্ধ করে দিয়ে চাল উত্তোলনের সমস্য সৃষ্টি করছে উপজেলা খাদ্য কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব নবী নওয়াজেস আমীন।

তিনি জটিলতা সৃষ্টি করে চাল বিতরণের ডিও প্রদান করছেন না। এতে করে খাদ্যবান্ধবের হাজার হাজার সুবিধাভোগীরা চাল না পয়ে কষ্টে জীবন জাপন করছেন।

অভিযোগ উঠেছে পুরানো কিছু ডিলারদের যোগ সাজছে এবারে চাল বিতরণ বন্ধ রেখেছেন ওই কর্মকর্তা। পুরানোদের দিয়ে চাল বিতরণের একটি পাঁয়তার করছেন বলে ভোক্তভোগীরা দাবি করেছেন।

বালানগর গ্রামের সুবিধা ভোগী কার্ডধারী মুকবুল হোসেন জানান, তাদের পরিবার গুলো এবারে ঈদে ওই চাল না পেয়ে কষ্টে ঈদ যাপন করেছেন।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব নবী নওয়াজেস আমীন বলেন, আইন ও বৈধতা নিশ্চিত করে উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর পরামর্শক্রমে নতুন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এখানে আইন ও নিয়মের মধ্যেই সব কিছু নিহিত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে হাইকোর্টের আবারো রিট করণে বন্ধ করা হয়েছে চাল বিতরণ।

উপরে যোগাযোগ করা হচ্ছে, নির্দেশনা পেলে চাল বিতরণে ব্যবস্থ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বাগমারার সরকারী খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল কান্ডের ঘটা এর আগেও ছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ