BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় আসন্ন সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাগমারায় আসন্ন সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বৃহস্পতিবার (২২ জানুয়ারী) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায়  উপজেলা নির্বাচন অফিস কর্তৃক  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাগমারা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক এর পরিচসলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা পুলিশ সুপার নাঈমুল হাসান, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার এবং সেনাবাহিনীর মেজর আসিফ রায়হান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমসহ রাজশাহী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারাহ কর্মশালায় বাগমারা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পদ্ধতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের অধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম করা থেকে বিরত থাকার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার