BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগদাফার্মে হত্যাকান্ডে জড়িত ভূমিদস্যুদের বিচার দাবি জাতীয় আদিবাসী পরিষদের

বাগদাফার্মে হত্যাকান্ডে জড়িত ভূমিদস্যুদের বিচার দাবি জাতীয় আদিবাসী পরিষদের

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ সাগরদিঘী বাগদাফার্মে আদিবাসীদের পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত ও শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু হত্যার বিচার দাবি জানিয়েছেন জাতীয় আদিবাসী নেতারা।

বৃহস্পতিবার রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় পরিষদের কেন্দ্রিয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতারা এ দাবি জানান।

হামলা ও হত্যাকান্ডের ৯ বছর পূর্তি উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রিয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গণেশ মার্ডি। সভায় বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বাগদাফার্মে হামলার ৯ বছরেও এখনো অপরাধিরেদ বিচার হয়নি। দীর্ঘদিন ধরে আদিবাসীদের জমি জবরদখল, নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় এখনো ন্যায়বিচার হয়নি। তারা বাগদাফর্মে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আদিবাসীদের পৈতৃক জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সহ-সভাপতি রাজকুমার শাও, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবিন হেমব্রম, অজিত মুন্ডা, অজয় লাকড়া, সীমা মুন্ডা, শ্যামল টুডু প্রমুখ বক্তব্য রাখেন। সভার শুরুতে বাগদাফার্মে হামলায় নিহত শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুর আত্ম্র শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ