BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাউফলে নগদ টাকা ও ২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাউফলে নগদ টাকা ও ২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকাসহ মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

রোববার (২২ মার্চ) সন্ধা ৬টার দিকে উপজেলার বাউফল পৌরসভার কাগজীরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাইনুল ইসলাম সুমন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছাপুরা গ্রামের মো. মালেক হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি দল পৌরসভার কাগজীরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মাইনুল ইসলামকে আটক করা হলে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাইনুল ইসলাম বাকেরগঞ্জ-কালিশুরী সড়ক ব্যবহার করে বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, অভিযুক্ত মাইনুল ইসলাম সুমনকে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ