BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

প্রেস বিজ্ঞপ্তি: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, এই শুভক্ষণে আমি আমার প্রিয় রাজশাহী মহানগরবাসীর সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন বছরের সূচনায় আমরা নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দুয়ারে। বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় বাংলা নববর্ষ।

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এই উৎসব আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে গেঁথে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসুন, নতুন বছরের এই শুভক্ষণে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নগরী রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির নগরী গড়ে তোলার অঙ্গীকার করি।

নতুন বছরে প্রিয় রাজশাহী মহানগরীর সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ-১৪৩৩।’

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত