BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি নববর্ষ উদযাপনকে সুষ্ঠু, নিরাপদ ও বর্ণাঢ্য করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় নববর্ষের দিন বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট মোঃ আরিফুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি উপ-পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা সভাপতি লেখক-গীতিকার মোহাঃ জোনাব আলী, জেলা কারাগারের জেল সুপার মো: আমজাদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের বাংলা নববর্ষ উদযাপন হবে আনন্দঘন ও উৎসবমুখর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী