BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের সুযোগ রয়েছে : শিল্পমন্ত্রী

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের সুযোগ রয়েছে : শিল্পমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি আজ শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হাল্কা প্রকৌশল এবং পর্যটন-সম্পর্কিত শিল্প খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।’

শিল্পমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকারের শিল্পবান্ধব নীতিমালা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং থাই বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য আহ্বান জানান।

এসময় উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যখাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে থাই প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমরা দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী।’

এছাড়াও তারা উভয়ে শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময়, সেখানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান