BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ অ্যাকাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

বৈঠকে পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক। গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পাকিস্তান সফর করেছেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। সিনিয়র সচিব পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বিশেষ করে তাদের ‘সেফ সিটি’ প্রকল্পের যেটা আমাদের দেশেও বাস্তবায়ন করা যেতে পারে।

উপদেষ্টা বলেন, আমরা সে লক্ষ্যে কাজ করছি। এ বিষয়ে পাকিস্তান বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাকিস্তানের পুলিশ অ্যাকাডেমির সঙ্গে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর করা হবে। এছাড়া দুই দেশের অপরাধীদের পারস্পরিক বিনিময় বা হস্তান্তরে বর্তমানে কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নেই।

তিনি বলেন, ২০০৪ সালে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তা কার্যকর করা হয়নি। এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য পুনরায় উদ্যোগ গ্রহণ করা হবে। হাইকমিশনার এসময় বাংলাদেশ পুলিশের জন্য সাঁজোয়া নিরাপত্তা যাবাহন, ড্রোন সংগ্রহ ও ক্রয় এবং কৃষি যান্ত্রিকীকরণে পাকিস্তান সহযোগিতা করতে আগ্রহী বলে জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহবুবুর রহমান, পাকিস্তান দূতাবাসের কাউন্সেলর কামরান দাঙ্গাল উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের