BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে : ফজলুর রহমান

বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে : ফজলুর রহমান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই-এফ) সভাপতি মাওলানা ফজলুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে তিনি বলেন, দুই দেশের মধ্যে ঈমানের ঐক্য এমন শক্তিশালী, যা কখনো মুছে দেয়া যাবে না।

ধর্মীয় সমাবেশে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণের সক্রিয়তা ও গতিশীল মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন সহিংসতার পরিবর্তে আদর্শের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

জেইউআই-এফ সভাপতি জোর দিয়ে বলেন, সম্মেলনে পাকিস্তান প্রতিনিধিদল শুধুমাত্র অংশ নিতে আসেননি, পাকিস্তানি জনগণের পক্ষে বাংলাদেশি ভাইদের কাছে শুভেচ্ছার বার্তা পৌঁছে দিতে এসেছি।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ। উপমহাদেশের পণ্ডিতরা এই বিশ্বাসে ঐক্যবদ্ধ যে নবী মুহাম্মদের পরে যে কেউ নবুওয়ত দাবি করবে সে ইসলামের আওতার বাইরে।

জেইউআই-এফ প্রধান আশা প্রকাশ করেন যে, এই সম্মেলন দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের